আপনি কি আপনার সারা জীবনের ইনকাম দিয়ে একটি বাড়ি বানিয়ে ভাড়ি দিয়ে বাকি জীবন নিশ্চিন্তে সেই বাড়িতে বসবাস করার কথা ভাবছেন? তাহলে নিচের লেখাটি আপনার জন্য অবশ্য পাঠ্য্
১) প্রথমেই আপনার বাড়ির ডিজাইন নিয়ে ইঞ্জিনিয়ারের সাথে বসুন। কেন ইঞ্জিনিয়ারের সাথে বসবেন? কারন মিস্ত্রির সাথে বসলে সে আপনার কাজ নেয়ার জন্য মুখস্ত একটা হিসাব দিয়ে দেবে যেটা আপনাকে কমপ্লিটলি মিসগাইড করবে। এটা খুবই মারাত্মক বিষয়। কারন আপনার পুরো জীবনের সঞ্চয় নিয়ে আলোচনা করছেন তাই আগে ডিজাইন নিয়ে ইঞ্জিনিয়ারের সাথে কথা বলুন। ডিজাইন করানোর জন্য আলাদা বাজেট করুন। কেন করবেন?
২) মাথায় রাখবেন ভালো ডিজাইনের এবং সুন্দর কাজের বাড়ি দ্রুত ভাড়া হয় এবং বেশ ভালো ভাড়া পাওয়া যায়। লোকাল ইঞ্জিনিয়ার দিয়ে খুব কম খরচে হয়ত আপনি একটি নামমাত্র ডিজাইন দিয়ে বাড়ি বানাতে পারবেন কিন্তু খেয়াল করে দেখবেন আপনার পাশের যেই বাড়িটি ভালো ডিজাইন দিয়ে বানানো হয়েছে সেটি আপনার চেয়ে বেশি ভাড়া যাবে এবং দ্রুত যাবে।
৩) ডিজাইনের সাথে অবশ্যই ইঞ্জিনিয়ারের থেকে এস্টিমেট আমি আবারও বলছি এস্টিমেট নিয়ে নিন। কস্টিং আপনি করুন। মনে করুন এস্টিমেটে রডের পরিমান এসেছে ৪০ টন। আপনি এবার খোজ করুন কাদের রড সবচেয়ে ভালো এবং কমের মধ্যে পাওয়া যাবে। এবার আপনি হিসাব করুন আপনার ঠিক কতটাকার রড লাগবে সর্বমোট এবং সেটা প্রতিফ্লোরে কতটুকুন করে লাগবে। এছারা কস্টিংএ বাড়ি বানাতে যত ম্যাটেরিয়ালস লাগে সবগুলোরই পরিমান উল্লেখ থাকে। এতে আপনার বাড়ির খরচ সম্পর্কে আপনার ধারনা থাকবে এবং খরচ কন্ট্রোল থাকবে এবং অপচয় হবে না যেটা সাধারনত বেশিরভাগ প্রজেক্টগুলোতে হয়ে থাকে সাধারনত।
৪) বাড়ি বানানোর সময় ইঞ্জিনিয়ার হিসাবে মিস্ত্রির পরামর্শ নেয়া হতে বিরত থাকুন এবং পাশের বাড়ির সবজান্তা ভদ্রলোক এর পরামর্শ থেকে একশ হাত দুরে থাকুন। এরা আপনার ক্ষতি বৈকি মোটেই উপকার করবে না। সঠিক ভাবে ডিজাইন ইঞ্জিনিয়ার এর পরামর্শ নিয়ে নির্মান করুন। খেয়াল করবেন ঢাকার বড় বড় ডেভলপার কম্পানির মালিকের থেকে আপনি বিল্ডিং নির্মান সম্পর্কে বেশি জানেন না কিন্তু তারা ঠিকই তাদের প্রজেক্ট করার জন্য কমপক্ষে ৫ জন ইঞ্জিনিয়ার নিয়োগ দেয়। কারন একটাই সঠিক ভাবে বাড়িটি নির্মান করা।
৫) বিভিন্ন নির্মান সামগ্রি কেনার সময় কোয়ালিটির দিকে খেয়াল করুন। বাজটে কাটছাট করতে গিয়ে খারাপ জিনিষ দিয়ে বাড়ি বানাবেন না। এটা একটা মস্তবড় একটা ভুল। আপনার টাকা দিয়ে আপনার বাড়ি আপনি বানাচ্ছেন। খারাপ জিনিষের জন্য যদি এটি কোন কারনে ক্ষতিগ্রস্ত হয় বা ভুমিকম্পে ভেঙ্গে পরে তবে আপনার ঘাড়ের উপরেই পরবে। তাই বাড়ি বানানোর আগে আর একবার ভাবুন এবং ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। একটি বাড়ি বার বার নির্মান করা যায় না। একবারই নির্মান করা যায় এবং সেটাই সারা জীবন ধরে থাকে।

إرسال تعليق