পাইলের কাজে সতর্কতা ও নিয়ম / Pile casting Rules

পাইলের কাজে সতর্কতা
-----------------------------------
পাইলের কাজ খুবই ইম্পরট্যান্ট ও খুবই সেনসেটিভ । তাই পাইলের কাজ কিছু বাড়তি সতর্কতা অবমম্বন করতে হবে , 

 ১। একটা খাচায় ৩ টা ব্লোক দিলেই হয় না,আপনি অবশ্যই ৫-৬ ফিট পর পর ব্লক দিবেন ।
 
2 । আপনার প্রয়োজনীয় ডায়ার বেস রিং দিতে হবে ( যেটার উপর মেইন রড বেধে পাইলের খাচা তৈরি করা হয়)। অবশ্যই কাজ শুরু করার আগে বেস রিং মি. মি. এ মেপে নিবেন।
3। প্রেত্যেকটি মেইন বার একটির থেকে অন্যটি সমান দূরত্ব / গ্যাপ আছে কিনা ভাল ভাবে দেখে নিবেন।
4। ডিজাইনে স্পাইরালের স্পেস/গ্যাপ যদি ৫ বা ৬ ইঞ্চি থাকে, মিস্ত্রি বলবে স্যার গ্যাপ ৭" বা ৮" করে দেই, কিন্তু আপনি অবশ্যই ডিজাইন অনুযায়ী কাজ করাবেন।স্পাইরাল এর স্পেস/গ্যাপ টিক মত আছে কিনা মেপে নিবেন। ভুল করলে পুনরায় করাবেন।
5। অল্টারনেট করে গুনা এবং ওয়েল্ডিং করাবেন। অনেক সময় দেখা যায় ওরা নাম মাত্র ওয়েল্ডিং করে যা পরে ছুটে যায়। ভাল মানের ওয়েল্ডিং অবশ্যই জয়েন্ট এর দুপাশেই থাকবে। ওয়েল্ডিং এর পরিমানটাও বেশি থাকবে। স্পাইরাল এর জয়েন্টেও ওয়েল্ডিং করতে হবে।

6। অনেক সময় নিচে কাদা বা বালি জমা হয়ে গভীরতা কমে যায় তাই ১.৫ থেকে ২ ফিট বোরিং বেশি করাবেন।
7। বোরিং করার পূর্বে অবশ্যই ড্রিল রড মেপে নিবেন ও আপনার প্রয়োজন অনুযায়ী মার্ক করে রাখবেন।
8। যতটুক বোরিং করবেন ততটুক ট্রিমি পাইপ মেপে নিবেন। বাস্তব ক্ষেত্রে কম বেশি হয়। দেখা যায় ৭০ ফিট এর জন্য ৫ টি ট্রিমি পাইপ যুক্ত করতে হবে কিন্তু ৫ টি ট্রিমি পাইপের লেন্থ ৮০ আশি ফিট তাই ওরা ফাকি দেবার জন্য ৪ টি পাইপ যুক্তু করতে চাইবে। কিন্তু ট্রিমি পাইপ ৫ টি যুক্ত করতে হবে।
9। বোরিং শেষে ভাল ভাবে ওয়াশ করতে হবে।
তবে বেশি সময় ওয়াশ করলে বালি বা মাটি ভেংগে পড়বে। আপনাকে লক্ষ্য করতে হবে আসলেই ঐ স্থানের বালি বা মাটি ভেংগে পড়ার মত কিনা?
10। ওয়াশ করা পানি টিউবওয়েল এর মত ফ্রেশ আসবেনা তবে আপনি ওয়াশ করার সময় পানি হাতে নিয়ে দেখবেন যদি পানিতে কাদার পরিমান কম হয় বা হাতে কাদা জমা না হয়, পানি ফেলে দিলে হাত পরিষ্কার দেখায় তবে ওয়াশ ঠিক মত হয়েছে।
11। পাইলের খাচা নামানোর সময় খেয়াল রাখবেন ব্লক যেন কেসিং এর সাথে লেগে ভেঙে না যায়। আর আপনি
12। পাইলের লেন্থ বেশি হলে একাধিক খাচা যুক্ত করার প্রয়োজন হয়। সেক্ষেত্র আপনি লক্ষ্য রাখবেন ঠিকমতো ল্যপিং এর জোড়া দেয়া হয়েছে কিনা? প্রত্যেক ল্যপিং এ মিনিমাম তিনটি ওয়েল্ডিং করাবেন এবং প্রত্যেকটি ওয়েল্ডিং এর লেন্থ হবে ৩ ইঞ্চি।
13। ডিজাইন অনুযায়ী খাচার মাথার লেভেল সমান রাখতে হবে।
14. খাচার রডের মাথা যদি মাটি লেভেল থেকে নিচে থাকে সেক্ষেত্রে খাচার মাথার ৩/৪ ফিটের মাঝে ব্লক দিতে হবে।
15. ঢালাই করার সময় বালি, পাথর, সিমেন্ট এর অনুপাত ঠিক রাখতে হবে। অনেক সময় ঢালাই কাজ দ্রুত শেষ করার জন্য অনুপাতের চেয়ে বেশি বালু/পাথর দিয়ে দেয়। এটা কোন ভাবেই করতে দেয়া যাবেনা। অনেক সময় ভাল ভাবে মিক্স হবার আগেই মেশিন থেকে ঢেলে ফেলে তাই খেয়াল রাখবেন মিক্সিং ঠিক আছে কিনা?
16. ট্রিমি পাইপ পূর্ন না করে ট্রিমি পাইম তুলে ফেলা যাবেনা ।
সতর্কতা 


যতক্ষন পর্যন্ত না, পূর্ন না হয়ে ট্রিমি পাইপের জোরা কেসিং এর উপরে উঠে না আসে বা একটি পাইপ সম্পুর্ন উপরে উঠে না আসার আগে ট্রিমি পাইপ খোলা যাবেনা।

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post